Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 June, 2026,
1:35 pm

লিংক কপি করা হয়েছে!

হাইতিকে হারালেও স্বস্তি নেই, ব্রাজিলের সামনে কঠিন সমীকরণ

সংগৃহীত ছবি

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। তবে এই জয়ের পরও গ্রুপ পর্বের শেষ ম্যাচকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই সেলেসাওদের সামনে।

দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় আপাতত শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে স্কটল্যান্ডের সংগ্রহ তিন পয়েন্ট।

নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে শেষ ম্যাচে ব্রাজিলের একটি ড্রই যথেষ্ট। কিন্তু ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে না।

কারণ একই সময়ে মরক্কো খেলবে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া হাইতির বিপক্ষে। কাগজে-কলমে সেই ম্যাচে মরক্কোকেই এগিয়ে রাখা হচ্ছে। মরক্কো জিতে গেলে এবং ব্রাজিল ড্র করলে গ্রুপের শীর্ষস্থান হারাতে পারে সেলেসাওরা।

এ কারণে শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুধু জয় নয়, বড় ব্যবধানে জয়ের দিকেও নজর রাখতে হবে তাদের।

গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠলে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে টুর্নামেন্টের পরবর্তী ধাপে পথ আরও কঠিন হয়ে যেতে পারে ব্রাজিলের জন্য।

সেলেসাওদের জন্য স্বস্তির খবর, শেষ ম্যাচে দলে ফিরতে পারেন তারকা ফুটবলার নেইমার। চোট কাটিয়ে তিনি অনুশীলনে ফিরছেন এবং স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার সম্ভাবনাও জোরালো।

গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে তাই শুধু দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করাই নয়, শীর্ষস্থান ধরে রেখে নকআউটে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ব্রাজিল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...