Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 June, 2026,
2:37 pm

লিংক কপি করা হয়েছে!

২৪ বছর পর বিশ্বকাপে ফিরেই দুই ম্যাচে বিদায় তুরস্কের

২৪ বছর পর বিশ্বকাপে ফিরেই দুই ম্যাচে বিদায় তুরস্কের

সংগৃহীত ছবি

২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেও বড় কোনো সাফল্য আনতে পারল না তুরস্ক। গ্রুপ ‘ডি’ থেকে দ্বিতীয় দল হিসেবে তারা ইতোমধ্যেই বিদায় নিশ্চিত করেছে।

শুক্রবার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের হারে তাদের টুর্নামেন্ট শেষ হয়ে যায়। ম্যাচের একমাত্র গোলটি আসে মাতিয়াস গালার্জার কাছ থেকে।

এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল তুরস্ক। টানা দুই পরাজয়ে গ্রুপ পর্বের আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

ম্যাচে পরিসংখ্যানের দিক থেকে আধিপত্য ছিল তুরস্কের। তারা ৩২টি শট নেয়, বক্সে ৫১ বার বল স্পর্শ করে এবং ১২টি কর্নার আদায় করে। বল দখলেও প্রায় ৮০ শতাংশ সময় এগিয়ে ছিল তারা। তবে গোলের দেখা পায়নি দলটি।

অন্যদিকে, ম্যাচের ৬৫ মিনিটে প্যারাগুয়ের করা গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এরপর এক খেলোয়াড় লাল কার্ড দেখলেও রক্ষণাত্মক কৌশলে শেষ পর্যন্ত জয় ধরে রাখে তারা।

এই ফলাফলের কারণে হেড-টু-হেড নিয়মে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে তুরস্ক। ফলে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেকোনো ফলাফল পেলেও আর এগোনোর সুযোগ থাকছে না।

অন্যদিকে, এই জয়ে তিন পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে সমান অবস্থানে চলে এসেছে প্যারাগুয়ে। গ্রুপে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এখন প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। সেখান থেকে নির্ধারিত হবে দ্বিতীয় রাউন্ডের আরেকটি টিকিট।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...