Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 June, 2026,
2:16 pm

লিংক কপি করা হয়েছে!

রোনালদোকে কেন বদলি করা হয়নি? অবশেষে মুখ খুললেন কোচ

রোনালদোকে কেন বদলি করা হয়নি? অবশেষে মুখ খুললেন কোচ

সংগৃহীত ছবি

ডি আর কঙ্গোর বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও তিনি কোনো শট অন টার্গেটে রাখতে পারেননি। নেওয়া তিনটি শটের সবগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়। আক্রমণভাগে মাত্র সাতটি পাস খেলার চেষ্টা করেও সফলতা আসেনি তার।

তবুও ম্যাচে তাকে পুরো সময় মাঠে রাখার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কারণ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ১–১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে পর্তুগাল।

তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচ শেষে তিনি স্পষ্টভাবে জানান, রোনালদোকে বদলি করার মতো কোনো পরিস্থিতি তখন ছিল না।

মার্তিনেজ বলেন, এমন ম্যাচে যেখানে গোলের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নেওয়ার কোনো যুক্তি নেই।

তিনি আরও বলেন, ম্যাচের শুরুটা ভালো হলেও পরবর্তীতে দল পরিকল্পনা ধরে রাখতে পারেনি। গোলের পর পর্তুগাল আক্রমণের ধার কমিয়ে বল দখলে বেশি মনোযোগ দেয়, যা প্রতিপক্ষ কঙ্গোকে রক্ষণ গুছিয়ে পাল্টা আক্রমণের সুযোগ করে দেয়।

কোচের মতে, আক্রমণে গভীরতা কমে যাওয়াই ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর মূল কারণ। তবে একটি ম্যাচের ফল নিয়ে বড় ধরনের চিন্তার কিছু নেই বলেও জানিয়েছেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...