Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 16 June, 2026,
2:03 pm

লিংক কপি করা হয়েছে!

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাকে ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপে উত্তাল এলাকা

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাকে ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপে উত্তাল এলাকা

সংগৃহীত ছবি

লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সভা শুরুর আগেই সেখানে যুক্তরাজ্য প্রবাসী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।

স্থানীয় সময় সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সভাস্থলে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেওয়ার সময়ই বাইরে বিক্ষোভ ও পাল্টা স্লোগান শুরু হয়। একপর্যায়ে এনসিপি সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, যা এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

ঘটনার সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে সভাস্থলে প্রবেশ করতে দেখা যায়। তিনি পরে বক্তব্য দেন এবং সমাপ্তির পর নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তিনজনের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাকে পুলিশ ভ্যানে হাতকড়া পরিয়ে নেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এনসিপি নেতাদের চলাফেরার সময় কিছু ব্যক্তি তাদের অনুসরণ করে উত্তেজনাকর মন্তব্য করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, পরিকল্পিতভাবে তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে এবং এটি রাজনৈতিক উসকানির অংশ।

সব মিলিয়ে লন্ডনের এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি কিছু সময়ের জন্য অস্থিতিশীল হয়ে ওঠে। তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...