Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 15 June, 2026,
3:03 pm

লিংক কপি করা হয়েছে!

মেসির বিপক্ষে ফাইনাল খেলাই স্বপ্ন, মুখ খুললেন স্প্যানিশ তরুণ কুবারসি

মেসির বিপক্ষে ফাইনাল খেলাই স্বপ্ন, মুখ খুললেন স্প্যানিশ তরুণ কুবারসি

সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, তার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হলো বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির সঙ্গে একই মাঠে জার্সি বিনিময় করা।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে কুবারসি খোলাখুলিভাবে নিজের ফুটবল-স্বপ্নের কথা জানান। তাকে প্রশ্ন করা হয়, কোন ফুটবলারের সঙ্গে তিনি জার্সি বদল করতে চান। উত্তরে কোনো দ্বিধা ছাড়াই তিনি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নাম বলেন। একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপের সঙ্গে সবচেয়ে বেশি যাকে তিনি কল্পনা করেন, তিনি হলেন মেসি।

আরও এক প্রশ্নে তাকে জানতে চাওয়া হয়, বিশ্বকাপের ফাইনালে তিনি কোন দলের বিপক্ষে খেলতে চান। কুবারসি সেখানে বেছে নেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ফলে তার কল্পনার ফাইনাল দাঁড়ায় স্পেন বনাম আর্জেন্টিনা।

তবে এমন একটি স্বপ্নের ফাইনাল বাস্তবে রূপ নেবে কি না, তা নির্ভর করছে দুই দলের পারফরম্যান্সের ওপর। ফুটবল বিশ্লেষকদের মতে, স্পেন তরুণ ও প্রতিভাবান স্কোয়াড নিয়ে এবারের আসরে অন্যতম শক্তিশালী দল হিসেবে খেলছে। অন্যদিকে আর্জেন্টিনা লিওনেল স্কালোনির অধীনে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ হওয়ায় দলটির প্রতি আলাদা নজরও থাকবে।

গ্রুপ পর্বে স্পেন মুখোমুখি হবে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের। অন্যদিকে আর্জেন্টিনা খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

দুই দলই যদি নকআউট পর্ব পেরিয়ে ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে কুবারসির স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। সে ক্ষেত্রে মেসির বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলার পাশাপাশি তার সঙ্গে জার্সি বদলের স্মৃতিও হয়ে থাকবে তরুণ এই ডিফেন্ডারের ক্যারিয়ারের বড় অর্জন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...