Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 June, 2026,
4:59 pm

লিংক কপি করা হয়েছে!

‘ভাগ্য ভালো, আরও গোল খাইনি’, হতাশ দানিলো

‘ভাগ্য ভালো, আরও গোল খাইনি’, হতাশ দানিলো

সংগৃহীত ছবি

বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করতে পারেনি ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর নিজের দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা সমালোচনা করেছেন ডিফেন্ডার দানিলো।

ম্যাচ শেষে ব্রাজিলের এই অভিজ্ঞ ফুটবলার বলেন, প্রথমার্ধে দলের খেলায় আত্মবিশ্বাস, পরিকল্পনা ও মানসিক দৃঢ়তার ঘাটতি ছিল স্পষ্ট। তার মতে, এমন পারফরম্যান্স বিশ্বকাপের মতো আসরে বড় ক্ষতির কারণ হতে পারে।

দানিলো বলেন, প্রথমার্ধে স্নায়ুচাপ কাজ করলেও সেটিকে অজুহাত হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, বিশ্বকাপের মঞ্চে এভাবে খেললে মূল্য আরও বড় হতে পারত।

তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা ভাগ্যবান ছিলাম। প্রথমার্ধে আরও গোল হজম করলেও অবাক হওয়ার কিছু ছিল না। ১-১ স্কোরলাইন আমাদের ম্যাচে টিকে থাকার সুযোগ দিয়েছে। এখন এই ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে হবে।’

ব্রাজিলের রক্ষণভাগের এই ফুটবলার মনে করেন, প্রথমার্ধে দল কৌশলগত এবং টেকনিক্যাল দুই দিক থেকেই প্রত্যাশার অনেক নিচে ছিল। খেলোয়াড়দের অবস্থান, বলের ব্যবহার এবং প্রতিপক্ষের চাপ সামাল দেওয়ার ক্ষেত্রেও ঘাটতি ছিল।

তবে বিরতির পর চিত্র কিছুটা বদলেছে বলে মনে করেন তিনি।

দানিলোর মতে, দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা অনেক বেশি শান্ত ছিল। মাঠের ফাঁকা জায়গাগুলো কাজে লাগাতে পেরেছে এবং নিজেদের স্বাভাবিক ছন্দেও কিছুটা ফিরেছে। ফলে ব্রাজিলের খেলায় উন্নতির আভাস দেখা গেছে।

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা যে ধরনের ফুটবল খেলেছি, শুরু থেকেই সেটি খেলতে পারলে ফল ভিন্ন হতে পারত। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুলগুলো চিহ্নিত করা এবং দ্রুত সংশোধন করা।’

মরক্কোর বিপক্ষে ড্রয়ের ফলে গ্রুপে এখনও কোনো চাপের মুখে পড়েনি ব্রাজিল। তবে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রথম ম্যাচের পারফরম্যান্স যে প্রত্যাশা পূরণ করতে পারেনি, সেটি স্বীকার করছেন দলের খেলোয়াড়রাও।

গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী ২০ জুন। সেখানে তাদের প্রতিপক্ষ হাইতি। এরপর ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য সামনে দুটি ম্যাচকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে ব্রাজিল শিবিরে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...