Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 June, 2026,
4:42 pm

লিংক কপি করা হয়েছে!

ব্রাজিল জার্সিতে সাকিব, সমর্থনে ‘পল্টি’ নাকি নতুন চমক

ব্রাজিল জার্সিতে সাকিব, সমর্থনে ‘পল্টি’ নাকি নতুন চমক

সংগৃহীত ছবি

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটা দূরে আছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।

দেশে যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, তখন সেই আবহে গা ভাসাতেও দেখা গেছে তাকে।

ব্রাজিলের একটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন সাকিব আল হাসান। তবে আলোচনার মূল কারণ ম্যাচ দেখা নয়, বরং তার পরনের পোশাক।

স্টেডিয়ামে তাকে দেখা যায় ব্রাজিলের জার্সি গায়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।

এর আগে সাকিবকে আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত হিসেবেই বেশি পরিচিত ছিল। গত বিশ্বকাপের সময় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি পরে ফুটবল খেলেও তিনি আলোচনায় এসেছিলেন।

সে তুলনায় এবার ব্রাজিল জার্সিতে উপস্থিতি অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

তার এই ছবি প্রথম শেয়ার করেন রবিন মিয়া, যিনি নিজেকে নেইমার পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেন। তিনি একটি ফেসবুক পোস্টে সাকিবের ছবি প্রকাশ করেন।

ছবিতে দেখা যায়, সাকিব এবং রবিন মিয়া দুজনেই ব্রাজিল জার্সি পরিহিত অবস্থায় স্টেডিয়ামে উপস্থিত।

পোস্টের ক্যাপশনে লেখা হয়, “ভাই কি আসলেই পল্টি মারলো?”

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে সাধারণ ফুটবল উপভোগ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে নিয়েই করছেন নানা আলোচনা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...