Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 June, 2026,
2:26 pm

লিংক কপি করা হয়েছে!

ফজরের নামাজ চলাকালে মসজিদে গুলি, খুলনায় দুই মুসল্লি আহত

ফজরের নামাজ চলাকালে মসজিদে গুলি, খুলনায় দুই মুসল্লি আহত

সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতরা হলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং স্থানীয় বাসিন্দা আলম মন্ডল (৫৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নামাজ চলাকালে হঠাৎ কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালানো হলে তার পাশে থাকা আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার পাশে এবং ডান হাতে গুলি লাগে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা হামলার কারণ খুঁজে বের করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...