ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচে প্রায় পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে তুরস্ক। শুরুর একাদশে একমাত্র উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে তরুণ তারকা কেনান ইলদিজকে ঘিরে। হালকা চোটের কারণে তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচিং স্টাফ।
ইলদিজের পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন কেরেম আকতুর্কোলু। তবে এই একটি পরিবর্তন ছাড়া দলের মূল কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে।
গোলপোস্টের দায়িত্বে থাকছেন উগুরচান চাকির। চার সদস্যের রক্ষণভাগে আছেন ফেরদি কাদিওলু, আব্দুলকেরিম বার্দাকচি, মেরিহ দেমিরাল ও জেকি চেলিক।
মাঝমাঠে দায়িত্ব পালন করবেন ইসমাইল ইউকসেক ও অধিনায়ক হাকান চালহানোলু। খেলার গতি নিয়ন্ত্রণ ও আক্রমণ তৈরির বড় দায়িত্ব থাকবে এই দুজনের কাঁধে।
আক্রমণাত্মক মিডফিল্ডে থাকছেন বারিশ আলপার ইলমাজ, ওরকুন কোকচু ও আর্দা গুলের। তাদের সামনে একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলবেন কেরেম আকতুর্কোলু।
কেনান ইলদিজকে শুরুর একাদশে না পাওয়া তুরস্কের জন্য কিছুটা হতাশার খবর। তবে কোচের আশা, ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো যেতে পারে।
তুরস্কের সবচেয়ে বড় ভরসার নাম অধিনায়ক চালহানোলু। অভিজ্ঞ এই মিডফিল্ডারের পাশাপাশি নজর থাকবে আর্দা গুলেরের ওপরও। ইউরোপীয় ক্লাব ফুটবলে দারুণ পারফরম্যান্সের পর বিশ্বকাপ মঞ্চেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে আছেন তরুণ এই তারকা।
বিশ্বকাপের শুরুতেই শক্তিশালী পারফরম্যান্স দিয়ে নিজেদের সামর্থ্যের বার্তা দিতে চায় তুরস্ক। আর সে লক্ষ্য নিয়েই প্রায় সেরা দল মাঠে নামাচ্ছে ইউরোপের প্রতিনিধিরা।
তুরস্কের একাদশ:
চাকির;
কাদিওলু, বার্দাকচি, দেমিরাল, চেলিক;
ইউকসেক, চালহানোলু;
ইলমাজ, কোকচু, গুলের;
কেরেম আকতুর্কোলু।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।