Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 June, 2026,
3:04 pm

লিংক কপি করা হয়েছে!

মাত্র ৪৫ মিনিটেই ৩ গোল, প্যারাগুয়েকে বিধ্বস্ত করছে যুক্তরাষ্ট্র

মাত্র ৪৫ মিনিটেই ৩ গোল, প্যারাগুয়েকে বিধ্বস্ত করছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই প্যারাগুয়ের বিপক্ষে দাপুটে অবস্থানে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ৪৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় মার্কিন দল।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়েস্টন ম্যাককেনির পাস থেকে ক্রিশ্চিয়ান পুলিসিক বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। তার পাস ক্লিয়ার করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের ডিফেন্ডার বোবাদিয়া।

এরপরও আক্রমণের ধার অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র। ১৪ মিনিটে এনসিসোর একটি শট লক্ষ্যভ্রষ্ট হলেও প্যারাগুয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তবে তা বেশিক্ষণ টেকেনি।

এরপর বাম প্রান্ত থেকে আক্রমণে উঠে পুলিসিক পাস দেন ফ্লোরিয়ান বালোগানকে। ডিফেন্স লাইনের পেছনে নিখুঁত অবস্থান নিয়ে প্রথম স্পর্শেই বল জালে পাঠান এই ফরোয়ার্ড। ফলে ব্যবধান দাঁড়ায় ২-০।

এর আগে বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল। ম্যাককেনির পাস থেকে বল জালে পাঠালেও পাস রিসিভের সময় তিনি অফসাইডে ছিলেন।

প্রথমার্ধের শেষ দিকে আরও একবার জ্বলে ওঠেন বালোগান। বক্সের ভেতর দুই ডিফেন্ডারের চাপে থেকেও ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। প্রথমার্ধ শেষে যুক্তরাষ্ট্রের লিড দাঁড়ায় ৩-০।

এরপরও আরও কয়েকটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। ৩৮ মিনিটে কর্নার থেকে রিচার্ডসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৫ মিনিটে মালিক টিলম্যানের জোরালো শট দুর্দান্তভাবে সেভ করেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল।

প্রথমার্ধের একতরফা পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় যুক্তরাষ্ট্র।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...