Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 June, 2026,
3:41 pm

লিংক কপি করা হয়েছে!

বিরোধীদের লক্ষ্য দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিরোধীদের লক্ষ্য দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

বিরোধী দলের মূল লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিরোধীরা জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে বিভ্রান্তি ছড়ানো এবং অশান্ত পরিস্থিতি তৈরি করাকেই রাজনীতির অংশ হিসেবে বেছে নিয়েছে।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী দাবি করেন, বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কোনো প্রভাব পড়েনি। বরং ৬০টি প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। কেবলমাত্র স্বাস্থ্যঝুঁকির কারণে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, পাতলী খাল পুনঃখননের মাধ্যমে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার টন কৃষি উৎপাদন বাড়বে।

তিনি আরও জানান, নতুন বাজেটে প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা এককালীন আড়াই হাজার টাকা প্রণোদনা পাবেন।

নারী শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের জন্য শিক্ষাকে সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত উপকরণের ওপর কর প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। দীর্ঘ সময় পর তার পুত্র তারেক রহমান একই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ। এছাড়া বক্তব্য দেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...