Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 June, 2026,
2:24 pm

লিংক কপি করা হয়েছে!

প্রতি উপজেলায় ১০ হাজার কৃষি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতি উপজেলায় ১০ হাজার কৃষি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

দেশের কৃষি খাতে নতুন উদ্যোগের অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় আট থেকে দশ হাজার কৃষি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যেই বাস্তবায়ন করা হচ্ছে এবং কৃষি কার্ড সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, নতুন বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা দিতে এই কার্ড কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

তারেক রহমান বলেন, প্রতিটি কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার সহায়তা পাবেন।

তিনি আরও দাবি করেন, বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরকার বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।

অনুষ্ঠানে তিনি খাল খনন কর্মসূচির কথাও তুলে ধরেন। কৃষি উৎপাদন বাড়াতে পানিসংক্রান্ত অবকাঠামো উন্নয়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি বলেন, বিএনপির রাজনীতি কৃষক ও সাধারণ মানুষের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের উন্নয়নমূলক কর্মসূচি আরও বাড়ানো হবে।

এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...