Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 June, 2026,
11:37 am

লিংক কপি করা হয়েছে!

শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে নতুন এক অধ্যায়ের সূচনা করল কানাডা। নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে স্বাগতিক দলটি।

ম্যাচের শুরুটা অবশ্য কানাডার জন্য সুখকর ছিল না। খেলার দ্বিতীয় মিনিটেই কর্নার কিক থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড জোভো লুকিচ। দ্রুত গোল হজমের পর ম্যাচে ফিরতে বেশ কিছু সময় লেগে যায় কানাডার।

গোল শোধে একের পর এক আক্রমণ চালালেও দীর্ঘ সময় সফল হতে পারেনি স্বাগতিকরা। তবে ম্যাচের শেষ ভাগে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি।

৭৯তম মিনিটে ফরোয়ার্ড কাইল লারিন গোল করে কানাডাকে সমতায় ফেরান। তার এই গোলেই শেষ পর্যন্ত মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের পয়েন্টের খাতা খুলতে সক্ষম হয়েছে কানাডা। আগের দুই বিশ্বকাপ অংশগ্রহণে কোনো ম্যাচে পয়েন্ট অর্জন করতে পারেনি উত্তর আমেরিকার দেশটি।

অন্যদিকে, বসনিয়া ও হার্জেগোভিনার জন্য এটি বিশ্বকাপে দ্বিতীয় অংশগ্রহণ। ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল দলটি। দীর্ঘ বিরতির পর এবার আবারও বিশ্বমঞ্চে ফিরেছে তারা।

‘বি’ গ্রুপে থাকা কানাডার সামনে এখন নকআউট পর্বে ওঠার সুযোগ রয়েছে। পরবর্তী ম্যাচে কাতারের বিপক্ষে জয় পেলে শেষ ষোলোর পথে বড় ধাপ এগিয়ে যাবে স্বাগতিকরা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে স্বাগতিক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে কানাডা। টুর্নামেন্ট শুরুর আগে দেশটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানও দর্শকদের নজর কাড়ে। এবার মাঠের পারফরম্যান্সেও ইতিবাচক বার্তা দিল কানাডিয়ানরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...