Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
4:11 pm

লিংক কপি করা হয়েছে!

বড় ইঞ্জিনের গাড়িতে বাড়ছে কর, নতুন প্রস্তাব বাজেটে

বড় ইঞ্জিনের গাড়িতে বাড়ছে কর, নতুন প্রস্তাব বাজেটে

সংগৃহীত ছবি

আগামী ২০২৬-২৭ অর্থবছরে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো বৈদ্যুতিক মোটরযানের ক্ষেত্রেও ক্ষমতাভিত্তিক কর কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য হলো উচ্চমূল্যের ও উচ্চ ক্ষমতাসম্পন্ন যানবাহনের ওপর কর কাঠামো পুনর্বিন্যাসের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করা।

প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী, ২৫০০ থেকে ৩০০০ সিসি ক্ষমতার গাড়ির অগ্রিম আয়কর ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হতে পারে। ৩০০০ থেকে ৩৫০০ সিসি গাড়ির ক্ষেত্রে কর ২ লাখ টাকা থেকে বেড়ে ২ লাখ ৫০ হাজার টাকা হবে।

এ ছাড়া ৩৫০০ থেকে ৪৫০০ সিসি ক্ষমতার গাড়ির অগ্রিম আয়কর ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ৪৫০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির জন্য অগ্রিম আয়কর ৫ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে।

তবে ১৫০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত মধ্যম শ্রেণির ব্যক্তিগত গাড়ির করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। ফলে সাধারণ ব্যবহারকারীদের ওপর নতুন করে অতিরিক্ত করের চাপ পড়বে না বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও কর বৃদ্ধি করা হতে পারে। নতুন প্রস্তাব অনুযায়ী, এসব যানবাহনের জন্য অগ্রিম কর ৪০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে মাইক্রোবাসের ক্ষেত্রে এই করের পরিমাণ ৩০ হাজার টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উচ্চমূল্যের যানবাহনের মালিকদের কর অবদান বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থাকে আরও আধুনিক ও বাস্তবমুখী করার লক্ষ্যেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...