Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
3:02 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপ শুরুর আগেই বড় বিতর্ক, ইরান সমর্থকদের টিকিট বাতিল ফিফার

বিশ্বকাপ শুরুর আগেই বড় বিতর্ক, ইরান সমর্থকদের টিকিট বাতিল ফিফার

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর মাত্র এক দিন আগে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রাজনৈতিক ও আইনি জটিলতার কারণ দেখিয়ে ইরান ফুটবল ফেডারেশনের (FFIRI) জন্য বরাদ্দকৃত সমর্থক টিকিট বাতিল করা হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার প্রায় ৮ শতাংশ টিকিট তাদের সমর্থকদের জন্য বরাদ্দ থাকার কথা ছিল। তবে খেলা শুরুর মাত্র দুই দিন আগে সেই বরাদ্দ সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

পরবর্তীতে ফিফা বিষয়টি নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে ফিফার নির্ধারিত অ্যাকাউন্টে লেনদেন সম্ভব হচ্ছে না। এই ব্যাংকিং ও আইনি জটিলতার কারণেই টিকিটগুলো বাতিল করে সাধারণ বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে।

এই সিদ্ধান্ত ঘিরে বিশ্বকাপ শুরুর আগেই তৈরি হয়েছে নতুন উত্তেজনা ও বিতর্ক।

শুধু টিকিট বাতিল নয়, ইরান দলকে ঘিরে ভিসা জটিলতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জানা গেছে, দলটির কোচিং ও ম্যানেজমেন্ট স্টাফের অন্তত ১৫ জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

এর ফলে ইরান ফুটবল দল তাদের মূল প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ শুরুর ঠিক আগে এমন সিদ্ধান্ত টুর্নামেন্টের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...