Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
2:43 pm

লিংক কপি করা হয়েছে!

৬৯ বছর পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস মেসির

৬৯ বছর পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস মেসির

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি আবারও গড়লেন নতুন ইতিহাস। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ভেঙে দিলেন আর্জেন্টিনার ৬৯ বছরের পুরোনো এক রেকর্ড।

আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ সময় বুধবার ভোরে ৬৯ মিনিটে মাঠে নামেন মেসি। মাঠে নামার মাত্র ১১৯ সেকেন্ড পরই পেনাল্টি থেকে গোল করে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তোলেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

এই গোলের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ায় ১১৭। একই সঙ্গে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডও নিজের করে নেন তিনি। ম্যাচের সময় তার বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৮ দিন।

এর আগে এই রেকর্ডটি ছিল আর্জেন্টিনার কিংবদন্তি অ্যাঞ্জেল লাব্রুনার নামে, যিনি ১৯৫৭ সালের রোকা কাপে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন। প্রায় সাত দশক পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন মেসি।

এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধানও আরও কমালেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে রোনালদোর গোল সংখ্যা ১৪৩।

এদিকে চলমান প্রস্তুতির অংশ হিসেবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশ্বকাপকে ঘিরে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা ‘জি’ গ্রুপে রয়েছে। বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে রাত ১১টায় এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে সকাল ৭টায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...