Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
3:31 pm

লিংক কপি করা হয়েছে!

আজ রাতেই শুরু ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞ

আজ রাতেই শুরু ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞ

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হচ্ছে আজ রাতেই। বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে এই মহাযজ্ঞের।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়েই শুরু হবে রেকর্ড ৪৮ দল নিয়ে বিশ্বকাপের নতুন অধ্যায়।

এবারের আসরে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে মোট ৩৯ দিনে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

উদ্বোধনের আগে তিন আয়োজক দেশের সংস্কৃতি তুলে ধরতে আয়োজন করা হয়েছে বর্ণিল এক অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক তারকা শাকিরা, জে বালভিন এবং লস অ্যাঞ্জেলেস আজুলেসের মতো শিল্পীরা।

এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। মাত্র ১ লাখ ৮৫ হাজার জনসংখ্যার কুরাসাও ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এবারও শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকবে আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্স। পাশাপাশি আলোচনায় থাকছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও লুকা মদরিচের সম্ভাব্য শেষ বিশ্বকাপ।

ফিফা এবারের আসরে খেলায় গতি বাড়াতে ও সময় অপচয় কমাতে নতুন কিছু প্রযুক্তি ও নিয়ম যুক্ত করেছে। ম্যাচ বলেও এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার থাকছে। ফাইনালে যুক্ত করা হয়েছে ৩০ মিনিটের বিশেষ হাফটাইম শো।

টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০ লাখ, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছে ফিফা। তবে উচ্চমূল্যের কারণে টিকিট নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

মাঠের বাইরে নিরাপত্তা ইস্যুতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রাজনৈতিক উত্তেজনার কারণে ইরান দলকে যুক্তরাষ্ট্রে সীমিত চলাচলের শর্তে রাখা হয়েছে, তাদের বেস ক্যাম্প রাখা হয়েছে মেক্সিকোতে।

১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপ ৯৬ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো ৪৮ দলের বিশাল আসরে পরিণত হয়েছে, যা ফুটবল ইতিহাসে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...