Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
10:18 am

লিংক কপি করা হয়েছে!

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আজ, খরচ ধরা হচ্ছে ৯.৩৮ লাখ কোটি টাকা

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আজ, খরচ ধরা হচ্ছে ৯.৩৮ লাখ কোটি টাকা

সংগৃহীত ছবি

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হচ্ছে আজ। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদে এটি প্রথম জাতীয় বাজেট।

সরকার আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব চূড়ান্ত করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট হতে যাচ্ছে।

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, ভর্তুকি খাতে ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, ঋণের সুদ পরিশোধের চাপ এবং সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনাকে সামনে রেখে ব্যয়ের পরিমাণ বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের পরিকল্পনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বিনিয়োগ আকৃষ্ট করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি অন্যতম অগ্রাধিকার হিসেবে থাকছে। তবে বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকায় অর্থের সংস্থান ও বাস্তবায়ন সক্ষমতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ অর্জনের প্রত্যাশা করছে সরকার।

প্রস্তাবিত বাজেটের বড় অংশ পরিচালন ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে। মোট বাজেটের প্রায় ৬৭ শতাংশ এ খাতে ব্যয় হবে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), ঋণ ও অগ্রিম এবং খাদ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হচ্ছে।

বাজেট বাস্তবায়নের অর্থ জোগানে সবচেয়ে বেশি নির্ভরতা থাকবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণের ওপর। এর পাশাপাশি অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ এবং অন্যান্য উৎস থেকেও প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...