Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 10 June, 2026,
5:30 pm

লিংক কপি করা হয়েছে!

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরি হবে, সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরি হবে, সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস

সংগৃহীত ছবি

দেশে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এমন একটি অর্থনৈতিক পরিবেশ তৈরি করা হবে যেখানে উদ্যোক্তারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, সরকারের প্রথম বাজেট প্রণয়নের সময় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বাণিজ্য সংশ্লিষ্ট সব পক্ষের বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে এমন একটি কাঠামো তৈরি করা, যাতে দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সব ধরনের উদ্যোক্তা সমানভাবে উপকৃত হতে পারেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম এখন অনলাইনে দ্রুত সম্পন্ন করা হচ্ছে, ফলে উদ্যোক্তাদের সময় ও ভোগান্তি দুটোই কমছে।

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রপ্তানি নীতিমালা হালনাগাদ করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ প্রণয়নের কাজ চলছে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা আরও সহজে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, রপ্তানিমুখী শিল্পের জন্য আমদানিতে বিদ্যমান কিছু অশুল্ক বাধা দূর করা হচ্ছে। একই সঙ্গে বন্ডেড ও নন-বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য ফ্রি অব কস্ট ভিত্তিক আমদানির সুযোগ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আমদানি প্রক্রিয়া আরও সহজ করতে মূল্য পরিশোধের নিয়ম শিথিল করা হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ঋণপত্র ছাড়াই চুক্তিভিত্তিক আমদানির সুযোগ রাখা হচ্ছে, যা ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুসরণ করে আন্তর্জাতিক মানদণ্ডে বাণিজ্য সহজীকরণ কার্যক্রমও জোরদার করা হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে বিনিয়োগ বাড়বে, উৎপাদন সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে দেশের প্রতিটি মানুষ ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ পাবে এবং জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...