Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 10 June, 2026,
12:36 pm

লিংক কপি করা হয়েছে!

খামেনির শেষকৃত্য কবে, অবশেষে জানাল ইরান

খামেনির শেষকৃত্য কবে, অবশেষে জানাল ইরান

সংগৃহীত ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররমের প্রথম দশকের শোককাল শেষ হওয়ার পর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে তার স্মরণে গঠিত বিশেষ কমিটি।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, পবিত্র আশুরা উপলক্ষে চলমান শোকানুষ্ঠানের প্রতি সম্মান জানিয়ে শেষকৃত্যের আয়োজন কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আশুরা শেষ হওয়ার পর মর্যাদাপূর্ণ পরিবেশে বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা, পরিবহন, জনসমাগম ব্যবস্থাপনা এবং অন্যান্য লজিস্টিক বিষয় নিয়ে কাজ করছে।

কমিটি আরও জানায়, শেষকৃত্যকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, যাচাইবিহীন তথ্য ও গুজব জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই অনুষ্ঠান সংক্রান্ত চূড়ান্ত সময়সূচি ও বিস্তারিত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ভেতর ও বাইরে থাকা শোকাহত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যসহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...