Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 10 June, 2026,
10:40 am

লিংক কপি করা হয়েছে!

নাসির-তামিমা মামলার রায় আজ, কী অপেক্ষা করছে দুজনের জন্য?

নাসির-তামিমা মামলার রায় আজ, কী অপেক্ষা করছে দুজনের জন্য?

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হবে। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগে দায়ের করা এ মামলার রায় নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রায় ঘোষণার কথা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি অনুষ্ঠানে নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, আগের স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের আইনগত নিষ্পত্তি না করেই তামিমা নতুন এই বিয়ে করেন।

ঘটনার পর একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান আদালতে মামলা দায়ের করেন। মামলায় নাসির ও তামিমাকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করেন।

দীর্ঘ শুনানি শেষে গত ৬ মে উভয় পক্ষ তাদের যুক্তি উপস্থাপন সম্পন্ন করে। বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে খালাস প্রার্থনা করে।

আজকের রায়ের মাধ্যমে আলোচিত এ মামলার আইনি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি পর্বের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আদালত অভিযোগ প্রমাণিত মনে করলে নাসির ও তামিমার বিরুদ্ধে কারাদণ্ডসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

মামলাটি শুরু থেকেই দেশের ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফলে রায়কে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...