Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 June, 2026,
3:38 pm

লিংক কপি করা হয়েছে!

শর্ত পূরণ করলেই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

শর্ত পূরণ করলেই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় পরিচয়ের বাইরে একটি নির্দলীয় প্রক্রিয়া হিসেবে অনুষ্ঠিত হয়। তাই কোনো ব্যক্তি যদি নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করেন, তাহলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

উপদেষ্টা আরও বলেন, কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চান, তবে তিনি তার প্রার্থিতা ও যোগ্যতার শর্ত পূরণ করলে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে সরকারিভাবে কোনো বাধা থাকবে না।

আওয়ামী লীগের দলীয় পদ বা পরিচয় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় কার্যক্রম যেহেতু বর্তমানে নিষিদ্ধ, তাই কেউ ব্যক্তিগত প্রার্থী হিসেবে অংশ নিলে তার দলীয় পরিচয় নির্বাচনী কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না।

তিনি আরও বলেন, “ব্যক্তি হিসেবে যদি কেউ যোগ্যতা পূরণ করেন এবং নির্দলীয়ভাবে নির্বাচন করেন, তাহলে তাকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।”

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...