Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 June, 2026,
1:06 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপে নাটকীয় বদল, চোটের ভান করলেই কড়া শাস্তি

worldcup-new-rules-ifa-2026

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপে ম্যাচের গতি নষ্ট করা ও কৌশলগতভাবে সময় অপচয়ের প্রবণতা ঠেকাতে বড় ধরনের নিয়ম পরিবর্তন আনছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নতুন নিয়ম অনুযায়ী, গোলকিপারের চোটের ভান বা কৌশলগতভাবে খেলা থামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কোলিনা জানিয়েছেন, এখন থেকে ‘ট্যাকটিক্যাল টাইমআউট’ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। এতদিন দেখা যেত, গোলকিপার চোট পাওয়ার অজুহাতে মাঠে শুয়ে পড়তেন এবং সেই সুযোগে কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নিতে সাইডলাইনে চলে যেতেন আউটফিল্ড খেলোয়াড়রা।

নতুন নিয়মে বলা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হলে আর কোনো খেলোয়াড় সাইডলাইনে যেতে পারবে না। বরং সবাইকে নির্ধারিত অবস্থানে থাকতে হবে অথবা সেন্ট্রাল সার্কেলের ভেতরে জড়ো হতে হবে।

কোলিনা বলেন, মাঠে শুধু রেফারি, ফিজিও এবং গোলকিপার থাকলে বিষয়টি অস্বাভাবিক দেখায়। তাই এই সুযোগ বন্ধ করা হয়েছে।

নিয়ম ভাঙার শাস্তি হিসেবে সরাসরি কার্ড না থাকলেও ভবিষ্যতে কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে আইএফএএফ।

শুধু এই নিয়মই নয়, ম্যাচের গতি বাড়াতে আরও কয়েকটি নতুন সিদ্ধান্ত আসছে—

থ্রো-ইন ও গোল-কিক নেওয়ার ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের বেশি দেরি করলে প্রতিপক্ষ দল সুবিধা পাবে।

বদলি খেলোয়াড় মাঠ ছাড়তে দেরি করলে সেই দল নির্দিষ্ট সময় ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হবে।

চিকিৎসা নেওয়ার পর খেলোয়াড়কে নির্দিষ্ট সময় মাঠের বাইরে থাকতে হবে, যাতে অপ্রয়োজনীয় খেলা থামানো না যায়।

এছাড়া তর্কাতর্কির সময় মুখ ঢেকে কথা বলার প্রবণতা রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

ফিফার মতে, এসব পরিবর্তনের মূল লক্ষ্য হলো খেলার গতি বাড়ানো এবং অযথা সময় নষ্টের প্রবণতা কমানো।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...