SHELL-OK-8.1.34 নবম পে স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি, সাক্ষাৎ চায় সংগঠন

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 March, 2026,
3:37 pm

লিংক কপি করা হয়েছে!

পে স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি জানাল সংশ্লিষ্টরা

নবম পে স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি, সাক্ষাৎ চায় সংগঠন

সংগৃহীত ছবি

নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। একই সঙ্গে সংগঠনটি ১০ দফা দাবি উত্থাপন করেছে।

রবিবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনা, জনসেবা প্রদান ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত রয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পদোন্নতিতে বঞ্চনা এবং ব্লক পোস্ট সমস্যার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়। দীর্ঘ ১১ বছরে দুইটি পে স্কেল পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি পে স্কেলও বাস্তবায়ন হয়নি এমন অভিযোগও তুলে ধরা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা গেলে প্রশাসনের দক্ষতা ও মনোবল বাড়বে।

সংগঠনটি ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছে, যাতে তারা সরাসরি তাদের দাবি তুলে ধরতে পারেন।

১০ দফা দাবি

১. অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন
২. সার্ভিস বেনিফিটসহ টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল
৩. ব্লক পোস্ট সমস্যা সমাধান ও পদোন্নতির পথ সুগম করা
৪. কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি
৫. দক্ষতা ও মানসিক কল্যাণ উন্নয়ন
৬. স্বচ্ছতা নিশ্চিত করে অযাচিত পোস্টিং ও পদোন্নতির বাধা দূর
৭. সমন্বিত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু
৮. কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাপন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা
৯. প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম জোরদার
১০. স্থানান্তর ও পোস্টিং নীতিতে স্বচ্ছতা নিশ্চিত করা

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...