Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 22 April, 2026,
3:36 pm

লিংক কপি করা হয়েছে!

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে ছুটি

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে ছুটি

সংগৃহীত ছবি

প্রতিবছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় সর্বোচ্চ গুরুত্বের ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নতুন পরিপত্রে এ সংশোধনের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, এখন থেকে ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং দিনটি সরকারি ছুটি হিসেবে গণ্য হবে।

সরকারের নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন ও ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানিয়েছেন, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। দীর্ঘদিন পর দিবসটিকে আবারও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো।

তিনি আরও জানান, গত ১৬ বছর এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে উদযাপন করা হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হবে। তবে ওই দিন কোনো সরকারি ছুটি থাকবে না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...