Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 8 April, 2026,
2:03 pm

লিংক কপি করা হয়েছে!

১৩টি দেশ বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সতর্কবার্তা

১৩টি দেশের বাংলাদেশিদের ভিসা সতর্কবার্তা

সংগৃহীত ছবি

ভিসা, পারমিট বা কনস্যুলার সেবা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ১৩টি দেশ যৌথভাবে সতর্কবার্তা দিয়েছে। বুধবার ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, আবেদনকারীরা অবশ্যই সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করবেন এবং লাইসেন্সবিহীন বা অবিশ্বস্ত এজেন্টের শরণাপন্ন হবেন না। অনুমোদনবিহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করলে আবেদন বিলম্বিত হতে পারে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং সীমান্তে প্রবেশে সমস্যা হতে পারে।

দূতাবাসগুলো বিশেষভাবে উল্লেখ করেছে, তারা কোনো মধ্যস্বত্বভোগীর সঙ্গে যুক্ত নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব প্রদানের দাবি করলে তার ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য তথ্যের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা দাপ্তরিক মাধ্যমে যাচাই করে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সতর্কবার্তা দেওয়া দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...