Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 April, 2026,
4:58 pm

লিংক কপি করা হয়েছে!

জ্বালানি সংকটে শিক্ষায় পরিবর্তন, আজ আসছে ঘোষণা

জ্বালানি সংকটে শিক্ষায় পরিবর্তন, আজ আসছে ঘোষণা

সংগৃহীত ছবি

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়ে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে মন্ত্রিসভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে বিষয়টি আলোচনার জন্য তোলা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে একটি নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিবও জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে এবং এ নিয়ে আরও কিছু পর্যালোচনা প্রয়োজন রয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এ ক্ষেত্রে একদিন পরপর অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার একটি রুটিন করা হতে পারে।

তবে অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সরাসরি শ্রেণিকক্ষেই নেওয়ার চিন্তা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনা যেন ব্যাহত না হয়, সেটিই প্রধান বিবেচনায় রাখা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...